ট্রাক লাগবে প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের জন্য সবসময় পেয়েছেন প্রয়োজনীয় যেকোনো সাইজের ট্রাক। এবার রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি’র ১৮ ও ২০ ফিট ট্রাক যুক্ত হয়েছে ট্রাক লাগবে প্ল্যাটফর্মে।
এখন থেকে ট্রাক লাগবে অ্যাপ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে প্রয়োজন অনুযায়ী বিআরটিসি’র ১৮ অথবা ২০ ফিট ট্রাক বুক করতে পারবেন।
কোন কোন বিআরটিসি ট্রাক বুক করা যাবে?
বর্তমানে ট্রাক লাগবে প্ল্যাটফর্ম থেকে বিআরটিসি’র ১৮ ও ২০ ফিট ট্রাক বুক করা যাচ্ছে।
১৮ ফিট ট্রাক
বড় চালান ও ভারী পণ্য পরিবহনের জন্য
২০ ফিট ট্রাক
অধিক পরিমাণ ও বড় আকারের পণ্য পরিবহনের জন্য
কারখানার পণ্য, শিল্পপ্রতিষ্ঠানের মালামাল, বড় চালান, আসবাবপত্র, যন্ত্রপাতি এবং অন্যান্য ভারী পণ্য পরিবহনে প্রয়োজন অনুযায়ী এসব ট্রাক বুক করতে পারবেন।
বিআরটিসি’র ট্রাক বুক করার ধাপ
ট্রাক লাগবে অ্যাপ ডাউনলোড করুন
গুগল প্লে স্টোর থেকে ট্রাক লাগবে অ্যাপ ডাউনলোড করুন।
মোবাইল নম্বর দিয়ে অ্যাপে প্রবেশ করুন
আপনার মোবাইল নম্বর লিখুন। এরপর সেই নম্বরে পাঠানো ওটিপি কোড দিয়ে অ্যাপে প্রবেশ করুন।
লোড পয়েন্ট নির্বাচন করুন
যে স্থান থেকে পণ্য ট্রাকে তোলা হবে, সেটি লোড পয়েন্ট হিসেবে নির্বাচন করুন। সঠিক ঠিকানা দিলে ট্রাকের নির্ধারিত স্থানে পৌঁছাতে সুবিধা হবে।
আনলোড পয়েন্ট নির্বাচন করুন
যে স্থানে পণ্য পৌঁছে দিতে হবে, সেটি আনলোড পয়েন্ট হিসেবে নির্বাচন করুন। সঠিক তথ্য দিলে রুট ও ভাড়া নির্ধারণ করা সহজ হয়।
১৮ অথবা ২০ ফিট ট্রাক নির্বাচন করুন
আপনার পণ্যের পরিমাণ, ওজন ও আকার অনুযায়ী বিআরটিসি’র ১৮ অথবা ২০ ফিট ট্রাক নির্বাচন করুন।
ট্রিপের তারিখ ও সময় দিন
কোন তারিখে এবং কখন ট্রাক প্রয়োজন, তা উল্লেখ করুন। পণ্য প্রস্তুত হওয়ার সম্ভাব্য সময় অনুযায়ী লোডিংয়ের সময় নির্ধারণ করুন।
পণ্যের তথ্য যুক্ত করুন
কী ধরনের পণ্য পরিবহন করবেন, তার সঠিক বিবরণ দিন। প্রয়োজনে পণ্যের পরিমাণ, ওজন এবং বিশেষ নির্দেশনাও উল্লেখ করুন।
ট্রিপ পোস্ট করুন
সব তথ্য যাচাই করে ট্রিপটি পোস্ট করুন। আপনার দেওয়া তথ্য অনুযায়ী ট্রাকের ব্যবস্থা করা হবে।
ভাড়া দেখে ট্রাক নির্বাচন করুন
ট্রিপের জন্য পাওয়া ভাড়া ও প্রয়োজনীয় তথ্য যাচাই করুন। আপনার জন্য উপযুক্ত ভাড়া নির্বাচন করে বুকিং নিশ্চিত করুন।
ট্রাকের সঙ্গে যোগাযোগ করুন
বুকিং নিশ্চিত হওয়ার পর ট্রাকের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে লোডিংয়ের স্থান, সময় এবং পণ্যের তথ্য নিশ্চিত করে নিন।
বুকিংয়ের আগে যেসব তথ্য প্রস্তুত রাখবেন
- পণ্য ওঠানোর সম্পূর্ণ ঠিকানা
- পণ্য পৌঁছানোর সম্পূর্ণ ঠিকানা
- পণ্যের ধরন
- পণ্যের আনুমানিক ওজন ও পরিমাণ
- প্রয়োজনীয় ট্রাকের সাইজ
- ট্রিপের তারিখ
- লোডিংয়ের সময়
- যোগাযোগের সক্রিয় মোবাইল নম্বর
- বিশেষ কোনো পরিবহন নির্দেশনা
কেন বিআরটিসি’র ১৮ ও ২০ ফিট ট্রাক বুক করবেন?
বড় পণ্য পরিবহনের উপযোগী
১৮ ও ২০ ফিট ট্রাক বড় চালান, ভারী পণ্য এবং শিল্পকারখানার মালামাল পরিবহনের জন্য উপযোগী।
রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ট্রাক
বিআরটিসি দেশের পরিচিত রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এখন ট্রাক লাগবে প্ল্যাটফর্মে যুক্ত হওয়ায় বড় পণ্য পরিবহনে শিপারদের নির্ভরতা আরও বৃদ্ধি পেয়েছে।
অ্যাপ থেকেই সহজ বুকিং
বিআরটিসি’র ট্রাক খুঁজতে আলাদাভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার প্রয়োজন নেই। ট্রাক লাগবে অ্যাপ থেকেই প্রয়োজনীয় তথ্য দিয়ে ট্রাক বুক করা যাবে।
পরিকল্পিত পরিবহন
আগে থেকেই ট্রিপের তারিখ, সময়, ট্রাকের সাইজ এবং পণ্যের তথ্য দিয়ে বুকিং করা যায়। ফলে বড় চালানের পরিবহন আরও পরিকল্পিতভাবে সম্পন্ন করা সম্ভব।
ব্যবসায়িক পরিবহনে বাড়তি আস্থা
শিল্পপ্রতিষ্ঠান, কারখানা, গুদাম এবং বড় ব্যবসার নিয়মিত পণ্য পরিবহনে নির্ভরযোগ্য ট্রাক গুরুত্বপূর্ণ। বিআরটিসি’র ১৮ ও ২০ ফিট ট্রাক যুক্ত হওয়ায় ট্রাক লাগবে এখন বড় পণ্য পরিবহনের জন্য আরও আস্থার প্ল্যাটফর্ম।
বিআরটিসি’র ট্রাক যুক্ত হওয়ায় ট্রাক লাগবে আরও নির্ভরযোগ্য
ট্রাক লাগবে দীর্ঘদিন ধরে শিপার ও ট্রাক মালিকদের সংযুক্ত করে পণ্য পরিবহনে গড়ে তুলেছে একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। এবার বিআরটিসির ১৮ ও ২০ ফিট ট্রাক যুক্ত হওয়ায় সেই আস্থার সঙ্গে যোগ হলো রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সক্ষমতা।।
রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ট্রাক এখন ট্রাক লাগবে’র সহজ ডিজিটাল বুকিং প্ল্যাটফর্মে পাওয়ায় শিপাররা আরও আত্মবিশ্বাসের সঙ্গে বড় ট্রাক বুক করতে পারবেন।
বড় পণ্য পরিবহনের জন্য ট্রাক দরকার?
ট্রাক লাগবে অ্যাপ থেকে বিআরটিসি’র ১৮ অথবা ২০ ফিট ট্রাক বুক করুন
বড় পণ্য পরিবহনে বিআরটিসি’র ট্রাক পাবেন এখন ট্রাক লাগবে-তে










