customercare@trucklagbe.com

+880 9638 000 245

জুলাই 15, 2026

বায়না কী? ট্রাক বুকিংয়ের আগে শিপারদের যা জানা জরুরি

নতুন ফিচার

বায়না কী? ট্রাক বুকিংয়ের আগে শিপারদের যা জানা জরুরি

ট্রিপের নিশ্চয়তা বাড়াতে ট্রাক লাগবে অ্যাপে চালু হচ্ছে বায়না ব্যবস্থা

রফিক সাহেব একজন ফার্নিচার ব্যবসায়ী। ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে নিয়মিত তার ফার্নিচার পাঠাতে হয়, তাই প্রায়ই তার ট্রাকের প্রয়োজন হয়। সময় বাঁচাতে এবং সহজে ট্রাক পেতে তিনি সাধারণত ট্রাক লাগবে অ্যাপ থেকেই ট্রাক বুক করেন।

4 1

কিন্তু একটা সমস্যা ছিল। ব্যস্ততা, অর্ডারের পরিবর্তন বা অন্য কারণে রফিক সাহেব অনেক সময় ট্রিপ কনফার্ম করার পরও বাতিল করে দিতেন। এতে ধীরে ধীরে তার ট্রিপ সম্পন্নের হার কমতে থাকে।

আজ সকালে তিনি আবার একটি ট্রাক বুক করতে অ্যাপ খুললেন, বিড দেখলেন এবং পছন্দের ট্রাকের বিড কনফার্ম করতে গেলেন। কিন্তু এবার অ্যাপে দেখলেন নতুন একটি পপ-আপ, তার ট্রিপ সম্পন্নের হার কমে যাওয়ায় বিড কনফার্ম করে পরবর্তী ধাপে যেতে হলে তাকে বায়না দিতে হবে।

প্রথমে রফিক সাহেব একটু অবাক হলেন। বায়না কেন লাগছে? এটা কি অতিরিক্ত কোনো খরচ? ট্রিপ সফলভাবে শেষ হলে কি এই টাকা ফেরত পাওয়া যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানলেই বোঝা যাবে বায়না আসলে কীভাবে কাজ করে এবং কেন এটি ট্রাক বুকিংকে আরও নির্ভরযোগ্য করে তুলবে।

কেন বায়না চালু হচ্ছে?

ট্রাক বুকিং কনফার্ম হওয়ার পর ট্রিপ ক্যান্সেল হয়ে গেলে শুধু একটি বুকিং বাতিল হয় না, এর সঙ্গে ট্রাক মালিকের সময়, প্রস্তুতি এবং সম্ভাব্য আয়ও প্রভাবিত হয়। আপনার ট্রিপের জন্য তিনি হয়তো গাড়ি প্রস্তুত করেছেন, ড্রাইভারকে জানিয়েছেন, এমনকি একই সময়ের অন্য ট্রিপও ছেড়ে দিয়েছেন।

শেষ মুহূর্তের ক্যান্সেল তাই শুধু শিপারের জন্য নয়, ট্রাক মালিক ও ড্রাইভারের জন্যও বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। এই ঝামেলা কমিয়ে ট্রিপের নিশ্চয়তা বাড়াতেই ট্রাক লাগবে অ্যাপে চালু হচ্ছে বায়না।

বায়না কী?

বায়না হলো ট্রিপ প্রতিশ্রুতির জামানত। ট্রিপ সফলভাবে শেষ হলে বায়নার টাকা ফেরত পাওয়া যাবে।

বায়না কাদের জন্য প্রযোজ্য?

বায়না সবার জন্য নয়। যাদের ট্রিপ সম্পন্নের হার নির্ধারিত সীমার নিচে নেমে যায়, তাদের ক্ষেত্রেই বায়না প্রযোজ্য হবে। ট্রিপ সফলভাবে সম্পন্ন হলে বায়নার টাকা ফেরত দেওয়া হবে। তবে ট্রিপ ট্যাগ করার পর শিপারের পক্ষ থেকে ট্রিপ বাতিল করা হলে, নীতিমালা অনুযায়ী বায়নার টাকা ধরে রাখা হবে।

রফিক সাহেবের ক্ষেত্রেই যেমন হয়েছে। সাম্প্রতিক বেশ কিছু ট্রিপ ট্যাগ হওয়ার পর ক্যান্সেল করায় তার ট্রিপ সম্পন্নের হার কমে গেছে, তাই এবার বিড কনফার্ম করার সময় অ্যাপে তাকে বায়না দিতে বলা হচ্ছে।

ট্রিপ সম্পন্নের হার কী?

ট্রিপ সম্পন্নের হার হলো আপনার সাম্প্রতিক ট্রিপগুলোর মধ্যে কতগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে তার একটি সহজ হিসাব। শুরুতে আপনার ট্রিপ সম্পন্নের হার ১০০% থাকবে। নিয়মিত ট্রিপ সফলভাবে সম্পন্ন করলে এই হার ভালো থাকবে, তবে যথাযথ কারণ ছাড়া ট্যাগ হওয়া কোনো ট্রিপ বাতিল করলে হার কমে যাবে।

3 1

নতুন ও পুরোনো শিপারদের জন্য নিয়ম

নতুন শিপার

প্রথম ৩টি ট্রিপ ফ্রি। এই সময় কোনো ট্রিপ ক্যান্সেল করলেও ট্রিপ সম্পন্নের হার কমবে না। প্রথম ৩টি ট্রিপের পর থেকে হার গণনা শুরু হবে, এরপর ট্যাগ হওয়া ট্রিপ বাতিল করলে প্রতিবার নির্দিষ্ট শতাংশ কমবে।

পুরোনো শিপার

ট্রিপ সম্পন্নের হার শুরু হবে ১০০% থেকে। এরপর ট্যাগ হওয়া কোনো ট্রিপ বাতিল করলে প্রতিবার নির্দিষ্ট শতাংশ পরিমাণ হার কমতে থাকবে।

বায়নার টাকা কি ফেরত পাওয়া যাবে?

হ্যাঁ, ফেরত পাওয়া যাবে। শিপার যদি বুক করা ট্রিপটি সফলভাবে সম্পন্ন করেন, তাহলে বায়নার টাকা তাকে ফেরত দেওয়া হবে। রফিক সাহেবের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, তিনি বায়না দিয়ে ট্রাক বুক করার পর ট্রিপটি সফলভাবে সম্পন্ন করলে তার বায়নার টাকা ফেরত পাবেন।

তবে ট্রিপ ট্যাগ হওয়ার পর শিপার যদি নিজে ট্রিপ বাতিল করেন, তাহলে বায়নার টাকা ট্রাক লাগবে প্ল্যাটফর্ম ফি হিসেবে চার্জ করবে।

2 1

বায়না কীভাবে দেবেন?

অ্যাপে বায়নার পপ-আপ আসলে পেমেন্ট অপশন থেকে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট বেছে নিন।

নির্ধারিত বায়নার টাকা পরিশোধ করুন।

পেমেন্ট সম্পন্ন হলে ট্রাক বুকিংয়ের পরবর্তী ধাপে এগোতে পারবেন। পেমেন্ট সম্পন্ন না হলে বুকিং প্রক্রিয়া এগোবে না।

5 1

বায়না কোথায় দেখাবে, কীভাবে দিতে হবে?

সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওতে দেখুন

ভিডিও দেখুন

একই ধরনের ব্লগ

Trck Lagbe Logo Dark

আপনার সাবমিশন পাঠানো হয়েছে।

আমাদের একজন এজেন্ট শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে

ঠিক আছে