customercare@trucklagbe.com

+880 9638 000 245

জুলাই 15, 2026

বায়না কী? ট্রাক মালিকদের জন্য যা জানা জরুরি

নতুন ফিচার

বায়না কী? ট্রাক মালিকদের জন্য যা জানা জরুরি

শেষ মুহূর্তের ট্রিপ বাতিল কমাতে ট্রাক লাগবে অ্যাপে চালু হয়েছে বায়না ব্যবস্থা

মালেক ভাই একজন ট্রাক মালিক। তার ১২ ফিটের একটি ট্রাক আছে, যেটা দিয়ে তিনি নিয়মিত ঢাকার ভেতরে ও ঢাকার বাইরে ট্রিপ করেন। ট্রাকের আয় দিয়েই চলে তার সংসার, ড্রাইভারের বেতন, গাড়ির মেইনটেন্যান্স এবং প্রতিদিনের খরচ। তাই তিনি ট্রাক লাগবে ট্রাক মালিক অ্যাপে ট্রাক রেজিস্ট্রেশন করেন। অ্যাপেই ট্রিপ দেখতে পান, ট্রিপের বিস্তারিত দেখে বিড দেন এবং ট্রিপ ট্যাগ হলে গাড়ি প্রস্তুত করেন।

কিন্তু একটা সমস্যা ছিল। অনেক সময় বিভিন্ন কারণে মালেক ভাই ট্রিপ ট্যাগ হওয়ার পরও শেষ মুহূর্তে ট্রিপ ক্যান্সেল করে দিতেন। এতে শুধু একটি ট্রিপ বাতিল হতো না, শিপারের ডেলিভারি প্ল্যানও সমস্যায় পড়ত। পণ্য পাঠাতে দেরি হতো, নতুন ট্রাক খুঁজতে সময় লাগত এবং পুরো বুকিং প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হতো।

এতে ভবিষ্যতে ট্রিপ পাওয়ার ক্ষেত্রে শিপারদের কাছে তার বিশ্বাসযোগ্যতা কমে যায়। বারবার ট্যাগ হওয়া ট্রিপ ক্যান্সেল করলে ট্রাক মালিকের নিজের ট্রিপ সম্পন্নের হারও প্রভাবিত হয়।

এই ধরনের শেষ মুহূর্তের ক্যান্সেল কমিয়ে শিপার ও ট্রাক মালিক, দুই পক্ষের জন্যই ট্রিপ আরও নির্ভরযোগ্য করতে ট্রাক লাগবে অ্যাপে চালু হয়েছে বায়না। এটি আসলে কীভাবে কাজ করে এবং কাদের জন্য প্রযোজ্য জানলেই বোঝা যাবে এই ব্যবস্থা ট্রাক মালিকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

বায়না কী?

বায়না হলো ট্রিপ প্রতিশ্রুতির জামানত। ট্রাক মালিক সফলভাবে ট্রিপ সম্পন্ন করলে ধরে রাখা বায়নার টাকা ফেরত দেওয়া হবে। তবে ট্রিপ ট্যাগ হওয়ার পর নিজে ক্যান্সেল করলে বা ট্রিপ সম্পন্ন না করলে, সেই টাকা প্ল্যাটফর্ম ফি হিসেবে চার্জ করা হবে।

বায়না কাদের জন্য প্রযোজ্য?

বায়না সব ট্রাক মালিকদের জন্য প্রযোজ্য নয়। এটি মূলত সেই ট্রাক মালিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাদের ট্রিপ ট্যাগ হওয়ার পর ক্যান্সেল করার প্রবণতা বেশি, অর্থাৎ যাদের ট্রিপ সম্পন্নের হার নির্দিষ্ট শতাংশের চেয়ে কমে গেছে।

যেমন মালেক ভাই কয়েকবার ট্রিপ ট্যাগ হওয়ার পর ক্যান্সেল করেছেন, ফলে তার ট্রিপ সম্পন্নের হার কমে গেছে। এখন তিনি যখন নতুন কোনো ট্রিপের জন্য বিড করতে যাবেন, তখন নিয়ম অনুযায়ী তার ট্রাক লাগবে ওয়ালেট থেকে নির্ধারিত বায়নার টাকা সাময়িকভাবে ধরে রাখা হবে।

ট্রিপ সম্পন্নের হার কী?

ট্রিপ সম্পন্নের হার হলো একজন ট্রাক মালিক ট্যাগ হওয়া ট্রিপের মধ্যে কতগুলো সফলভাবে সম্পন্ন করেছেন, তার একটি হিসাব। সহজভাবে বললে, ট্রিপ ট্যাগ হওয়ার পর সেটি সফলভাবে শেষ করলে এই শতাংশ ভালো থাকে। কিন্তু ট্যাগ হওয়ার পর বারবার ট্রিপ ক্যান্সেল করলে এই হার কমতে থাকে।

বায়নার টাকা কি ফেরত পাওয়া যাবে?

হ্যাঁ, বায়নার টাকা ফেরত পাওয়া যাবে। যেসব ট্রাক মালিকদের ট্রিপ সম্পন্নের হার কম, তারা যখন অ্যাপে কোনো ট্রিপ দেখবেন এবং বিড কনফার্ম করতে যাবেন, তখন বিডের সাথে বায়নার টাকার পরিমাণ দেখানো হবে। ট্রিপ ট্যাগ হওয়ার পর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ট্রাক মালিকদের অ্যাপের ওয়ালেট থেকে নির্ধারিত বায়নার টাকা সাময়িকভাবে ধরে রাখা হবে।

ট্রিপ সম্পন্ন হলে

ধরে রাখা বায়নার টাকা ট্রাক মালিককে ফেরত দেওয়া হবে।

ট্রিপ বাতিল করলে

বায়নার সমপরিমাণ টাকা ট্রাক লাগবে প্ল্যাটফর্ম ফি হিসেবে ধরে রাখা হবে।

ট্রাক মালিকদের জন্য বায়নার সুবিধা কী?

যেসব ট্রাক মালিক নিয়মিত ট্রিপ সম্পন্ন করেন, তাদের প্রতি শিপারদের আস্থা বাড়ে। এতে ভবিষ্যতে ট্রিপ পাওয়ার সুযোগও ভালো হতে পারে।

বায়নার মাধ্যমে শেষ মুহূর্তের ক্যান্সেল কমবে, শিপার সময়মতো ট্রাক পাবেন এবং ট্রাক মালিকরাও আরও পরিকল্পিতভাবে ট্রিপ নিতে পারবেন।

বায়না কোথায় দেখাবে, কীভাবে কাজ করবে?

ট্রিপ সম্পন্ন হলে কীভাবে ফেরত পাবেন, সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওতে দেখুন

ভিডিও দেখুন

একই ধরনের ব্লগ

Trck Lagbe Logo Dark

আপনার সাবমিশন পাঠানো হয়েছে।

আমাদের একজন এজেন্ট শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে

ঠিক আছে