customercare@trucklagbe.com

+880 9638 000 245

আগস্ট 9, 2023

ট্রাক লাগবে ওনার অ্যাপে ট্রাক বেচাকেনা প্লাটফর্মের মাধ্যমে কিভাবে পুরোনো ট্রাক কিনতে পারবেন?

পুরান ট্রাক বেচা-কেনার জন্য ট্রাক লাগবে নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম অনলাইন ট্রাক কেনা-বেচার বিশ্বস্ত প্লাটফর্ম। এখন ব্যবসার চাকা সচল রাখতে ট্রাক লাগবে ওনার অ্যাপে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই পুরান ট্রাক বেচা-কেনার সুযোগ।

চলুন দেখে নেই কিভাবে ট্রাক লাগবে ওনার অ্যাপে আপনার পছন্দের ট্রাকটি খুব সহজেই কিনতে পারবেন –

প্রথমে ট্রাক লাগবে ওনার অ্যাপে ঢুকে ট্রাক বেচাকেনা অপশনে ক্লিক করতে হবে।

এখানে আপনি কিছু ট্রাকের নামসহ ছবি দেখতে পারবেন। এই লিস্ট থেকে আপনি ট্রাক ও ট্রাকের বিস্তারিত দেখতে পারবেন। এছাড়া “ফিল্টার করুন” অপশন থেকে ব্র্যান্ড, কন্ডিশন ও লোকেশন অনুযায়ী ট্রাক বাছাই করে নিতে পারবেন।

এছাড়া আপনি নির্দিষ্ট কোনো ট্রাকের ব্র্যান্ড খুঁজতে চাইলে সার্চ অপশন থেকে সার্চ করে নিতে পারবেন।

যেকোনো একটি ট্রাকের বিস্তারিত দেখতে লিস্ট অথবা সার্চ অপশন থেকে বের করা ট্রাকের নামে ক্লিক করুন। এখানে ট্রাকের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

“কল করুন” অপশন থেকে ট্রাক বিক্রেতাকে কল করে সরাসরি কথা বলতে পারবেন।

বিক্রেতার সাথে সবকিছু মিলে গেলে প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিন।

ট্রাক কেনা-বেচার এই প্লাটফর্মে আপনি চাইলে ট্রাক বেচঁতেও পারবেন।

তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন ট্রাক লাগবে ওনার অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=tg.truckowner&hl=en&gl=US

একই ধরনের ব্লগ

Trck Lagbe Logo Dark

আপনার সাবমিশন পাঠানো হয়েছে।

আমাদের একজন এজেন্ট শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে

ঠিক আছে