customercare@trucklagbe.com

+880 9638 000 245

23 Feet 15 Ton (Covered)
জুন 25, 2023

ট্রিপ সম্পন্নের হার কি এবং এই হার কমে গেলে কি হবে?

মালিক বা ড্রাইভার ভাইদের অতিরিক্ত ট্রিপ বাতিল করা কাস্টমারের জন্য একটি খারাপ অভিজ্ঞতা। কাস্টমারের অ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করার অভিজ্ঞতাকে আরও ভাল করতে এবং ভাল সার্ভিস দেয়া ট্রাক মালিক ও ড্রাইভার ভাইদের আরও উৎসাহিত করতে আমরা ট্রিপ সম্পন্নের হার কে প্রাধান্য দিচ্ছি। আসুন জেনে নেই ট্রিপ সম্পন্নের হার কি?

ট্রিপ সম্পন্নের হার, এর মানে বোঝায় আপনি “ট্রাক লাগবে ওনার” অ্যাপ থেকে যতগুলি ট্রিপ নিয়েছেন তার মধ্যে কতগুলি ট্রিপ সম্পন্ন করেছেন তার পরিমাণ কে।

  • আপনার একাউন্টের মেনু অপশনে গেলে ছবি তে মার্ক করা স্থানে আপনার ট্রিপ সম্পন্ন করার হার বা রেট দেখতে পাবেন। এই রেট টি যত বেশি থাকবে ততই ভালো।

image8

  • আপনার এই রেট টি যদি ৬০% এর কম হয়, তখনই আপনার অ্যাপে এমন একটি সতর্কতা বাণী পাবেন-

3-2

  • এই পর্যায়ে আপনাকে সতর্ক থাকতে হবে ট্রিপ বাতিল করার ক্ষেত্রে, কারণ ট্রিপ সম্পন্ন করার হার ৬০% এর চাইতে কমে গেলেই আপনার একাউন্ট স্থগিত করা হবে, এবং অ্যাপে এই মেসেজ টি দেখতে পাবেন-

2-1

সতকর্তাঃ পরবর্তী ৩ দিন আপনি অ্যাপ থেকে ট্রিপ নিতে পারবেন না, এই ৩ দিন সময় পার হয়ে গেলে আপনার ট্রিপ সম্পন্নের হার আবার ১০০% হয়ে যাবে এবং আবার ট্রিপ নিতে পারবেন।

আপনার ট্রিপ সম্পন্নের হার যেভাবে নির্ধারিত হয়-
ধরুন আপনি অ্যাপে ১০ টি ট্রিপ গ্রহণ করেছেন, এখন এই ১০ ট্রিপ এর মধ্যে থেকে আপনি ৩ টি ট্রিপ বাতিল করেছেন এবং ৭ টি ট্রিপ সম্পন্ন করেছেন। তাহলে আপনার ট্রিপ সম্পন্ন হার…

image10

বিঃ দ্রঃ অ্যাপের ক্ষেত্রে এই হিসাব হবে গত ৯০ দিনের মধ্যে আপনার নেওয়া শেষ ২০ টি ট্রিপ এর উপর ভিত্তি করে। বিঃদ্রঃ যদি শিপার এর সমস্যাজনিত কারনে ট্রিপ ক্যান্সেল হয় সেই ক্ষেত্রে আপনার রেটিং পরিবর্তন হবে না।

বিঃদ্রঃ ৩ দিন পর আপনার রেটিং ১০০% হয়ে যাবে এবং নতুন করে গণনা শুরু হবে।

তাই বুঝে শুনে কেবল মাত্র যেই ট্রিপ করতে পারবেন, সেই ট্রিপই গ্রহণ করবেন এবং অযথা ট্রিপ বাতিল করবেন না।

ট্রিপ সম্পন্নের হার ভালো রাখার পাশাপাশি ইউজার রেটিং ভালো রাখাও জরুরী, নিচের লিংক থেকে জেনে নিন কিভাবে ইউজার রেটিং ভালো রাখবেন-

কিভাবে ইউজার রেটিং ভালো রাখবেন?

একই ধরনের ব্লগ

How to Book a Shifting Service Using the Truck Lagbe App
অক্টোবর 21, 2025

Truck Driver cat

Trck Lagbe Logo Dark

আপনার সাবমিশন পাঠানো হয়েছে।

আমাদের একজন এজেন্ট শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে

ঠিক আছে