---
title: "যে ৪ টি কারনে আপনার কোরবানির পশু পরিবহনে ওভারলোডেড ট্রাকের ঝুঁকি এড়িয়ে চলা উচিত"
id: "76"
type: "post"
slug: "%e0%a6%af%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8"
published_at: "2025-06-04T07:00:24+00:00"
modified_at: "2026-04-01T08:10:08+00:00"
url: "https://trucklagbe.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8/"
markdown_url: "https://trucklagbe.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8.md"
excerpt: "যে ৪ টি কারনে আপনার কোরবানির পশু পরিবহনে ওভারলোডেড ট্রাকের ঝুঁকি এড়িয়ে চলা উচিত"
taxonomy_category:
  - "Uncategorized"
---

[হোম](https://trucklagbe.com/)
![keyboard-arrow-right-bread](https://trucklagbe.com/wp-content/uploads/2025/10/keyboard-arrow-right-bread.svg)[ব্লগ](https://trucklagbe.com/blog/)
![keyboard-arrow-right-bread](https://trucklagbe.com/wp-content/uploads/2025/10/keyboard-arrow-right-bread.svg)[যে ৪ টি কারনে আপনার কোরবানির পশু পরিবহনে ওভারলোডেড ট্রাকের ঝুঁকি এড়িয়ে চলা উচিত](https://trucklagbe.com/)

![Image](https://trucklagbe.com/wp-content/uploads/2025/06/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%93%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9D%E0%A7%81%E0%A6%81%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%81%E0%A6%A8-scaled.jpg)

##### জুন 4, 2025

# যে ৪ টি কারনে আপনার কোরবানির পশু পরিবহনে ওভারলোডেড ট্রাকের ঝুঁকি এড়িয়ে চলা উচিত

বাংলাদেশের গ্রামীণ ও শহরাঞ্চলের সড়কে ওভারলোডেড বা অতিরিক্ত মালবোঝাই করা ট্রাক চলাচল এখন খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। বিশেষ করে কোরবানির ঈদের সময় এমনটা আরও বেশি দেখা গিয়ে থাকে। হাজার হাজার পশু দেশের বিভিন্ন অঞ্চল থেকে শহরের হাটগুলোতে ট্রাকে করে আনা হয়। এসব ক্ষেত্রে অনেক ব্যাপারীই আরও বেশি লাভের আশায় ট্রাকের ধারণক্ষমতার চেয়ে বেশি পশু গাদাগাদি করে ট্রাকে তোলেন।কিন্তু জানেন কি, এই অতিরিক্ত বোঝাই করা ট্রাকগুলো শুধু কোরবানির পশুর জন্যই নয়, আপনার নিজের জীবন আর রাস্তায় থাকা অন্য সবার জন্যও কতটা বিপদ ডেকে আনতে পারে? আসুন ওভারলোডেড ট্রাকের ঝুঁকিগুলো এবং এর থেকে কী কী ক্ষতি হতে পারে, আর এই বিষয়ে সচেতন হওয়া কতটা জরুরি তা জেনে নেইঃ

### **১. দুর্ঘটনার ঝুঁকি বাড়ে বহুগুণ**

একটি ট্রাক যখন তার ধারণক্ষমতার চেয়ে বেশি মাল বহন করে, তখন যেকোনো সময় ব্রেক ফেল করা, ভারসাম্য হারানো, কিংবা টায়ার ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটার আশঙ্কা থাকে। আর রাস্তায় এমনটা ঘটলে বড় ধরনের দুর্ঘটনা অবধারিত।

### **২. পশুর আঘাত ও প্রাণহানির ঝুঁকি**

অতিরিক্ত ভিড়ের কারণে পশুরা নড়াচড়া করার বা ভালোভাবে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত পায় না। এর ফলে গরমে তাদের শ্বাস নিতে কষ্ট হয়, আহত হয়, এমনকি প্রাণহানির আশঙ্কাও থাকে। এতে শুধু পশুর জীবনই ঝুঁকিতে পড়ে না বরং বড় ধরনের আর্থিক ক্ষতিও হয়।

### **৩. ট্রাকের ক্ষতি ও খরচ বৃদ্ধির সম্ভাবনা**

অতিরিক্ত বোঝাই করা ট্রাকের ইঞ্জিন, চাকা এবং ব্রেক সিস্টেমের উপর অনেক বেশি চাপ পড়ে। এতে ট্রাক দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকে, আর ভবিষ্যতে মেরামতের খরচও বেড়ে যায়।

### **৪. আইনি জটিলতা ও জরিমানা**

বাংলাদেশের সড়ক পরিবহন আইন অনুযায়ী, অতিরিক্ত মাল পরিবহন করা একটি দণ্ডনীয় অপরাধ। পুলিশ চেকপোস্টে ট্রাক ধরা পড়লে জরিমানা হতে পারে, এমনকি ট্রাক ডিপোতে পাঠিয়ে দেওয়াও হতে পারে। এর ফলে কোরবানির পশু সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারবে না।

## **সচেতনতা এবং দায়িত্বশীলতাঃ**

কোরবানির পশু কেবল একটি ধর্মীয় দায়িত্ব নয়, এটি একটি গুরুত্বপূর্ণ আমানত — যার যত্ন, নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা নৈতিক ও সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে।

- ব্যবসায়ীদের উচিত পশুর সংখ্যা অনুযায়ী সঠিক আকারের ট্রাক বেছে নেওয়া।
- ট্রাক চালকদের উচিত সঠিক ভারসাম্য এবং নিরাপত্তা ব্যবস্থা মেনে চলা।
- সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন হতে হবে। ওভারলোডেড ট্রাক দেখলে প্রতিবাদ করা বা কর্তৃপক্ষকে জানানো উচিত।

### **কেন ট্রাক লাগবে ব্যবহার করবেন?**

এখনকার সময়ে প্রযুক্তির সাহায্যে পরিবহন ব্যবস্থা অনেক সহজ আর নিরাপদ করা সম্ভব। ট্রাক লাগবে তার একটি উৎকৃষ্ট উদাহরণ। এটি এমন একটি অ্যাপ, যার মাধ্যমে আপনি খুব সহজে নির্ভরযোগ্য ও ভেরিফাইড ড্রাইভার এবং আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক আকারের ট্রাক বুক করতে পারবেন। অতিরিক্ত বোঝাই করা ট্রাক একটি গুরুতর সমস্যা। আপনার পশুর স্বাস্থ্য এবং জীবন বা ব্যবসার ভবিষ্যৎ আর অন্যদের নিরাপত্তার জন্য আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। তাই, দায়িত্বশীলতার সাথে সামান্য লাভের আশায় জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপদ পরিবহন পদ্ধতি বেছে নেই।

একই ধরনের ব্লগ

[https://trucklagbe.com/campaign_mymensingh/](https://trucklagbe.com/campaign_mymensingh/)

##### সেপ্টেম্বর 24, 2026

### [ময়মনসিংহের ট্রাক মালিকদের জন্য ক্যাশব্যাক উৎসব!](https://trucklagbe.com/campaign_mymensingh/)

### [Uncategorized](https://trucklagbe.com/category/uncategorized/)

[https://trucklagbe.com/brtc_truck_booking_instruction/](https://trucklagbe.com/brtc_truck_booking_instruction/)

##### সেপ্টেম্বর 22, 2026

### [ট্রাক লাগবে অ্যাপে বিআরটিসি’র ১৮ ও ২০ ফিট ট্রাকে পণ্য পাঠাতে যা জানা প্রয়োজন](https://trucklagbe.com/brtc_truck_booking_instruction/)

### [Uncategorized](https://trucklagbe.com/category/uncategorized/)

[https://trucklagbe.com/promo_bigload26/](https://trucklagbe.com/promo_bigload26/)

##### সেপ্টেম্বর 16, 2026

### [প্রোমো কোডঃ BIGLOAD26 ব্যবহার করে উপভোগ করুন সর্বোচ্চ ২,৯৯৯ টাকা (৪%) ছাড়!](https://trucklagbe.com/promo_bigload26/)

### [Uncategorized](https://trucklagbe.com/category/uncategorized/)

[https://trucklagbe.com/promo_gotruck/](https://trucklagbe.com/promo_gotruck/)

##### সেপ্টেম্বর 16, 2026

### [প্রোমো কোডঃ GOTRUCK ব্যবহার করে উপভোগ করুন সর্বোচ্চ ১৯৯৯ টাকা (৩%) ছাড়!](https://trucklagbe.com/promo_gotruck/)

### [Uncategorized](https://trucklagbe.com/category/uncategorized/)

[https://trucklagbe.com/a-guideline-to-truck-pickup-rental-rate-within-dhaka-city/](https://trucklagbe.com/a-guideline-to-truck-pickup-rental-rate-within-dhaka-city/)

##### সেপ্টেম্বর 12, 2026

### [Truck & Pickup Rental Rate in Dhaka City: 2026 Price Guide](https://trucklagbe.com/a-guideline-to-truck-pickup-rental-rate-within-dhaka-city/)

### [Truck rental Guide](https://trucklagbe.com/category/truck-rental-guide/)

[https://trucklagbe.com/book_brtc_truck/](https://trucklagbe.com/book_brtc_truck/)

##### আগস্ট 24, 2026

### [বিআরটিসি’র ১৮ ও ২০ ফিট ট্রাক এখন ট্রাক লাগবে অ্যাপে](https://trucklagbe.com/book_brtc_truck/)

### [Uncategorized](https://trucklagbe.com/category/uncategorized/)

[https://trucklagbe.com/promo_lane26/](https://trucklagbe.com/promo_lane26/)

##### আগস্ট 16, 2026

### [প্রোমো কোডঃ LANE26 ব্যবহার করে উপভোগ করুন সর্বোচ্চ ১৫৯৯ টাকা (৩%) ছাড়!](https://trucklagbe.com/promo_lane26/)

### [Uncategorized](https://trucklagbe.com/category/uncategorized/)

[https://trucklagbe.com/promo_bigroute/](https://trucklagbe.com/promo_bigroute/)

##### আগস্ট 16, 2026

### [প্রোমো কোডঃ BIGROUTE ব্যবহার করে উপভোগ করুন সর্বোচ্চ ২,৯৯৯ টাকা (৪%) ছাড়!](https://trucklagbe.com/promo_bigroute/)

### [Uncategorized](https://trucklagbe.com/category/uncategorized/)

[https://trucklagbe.com/bigsave26/](https://trucklagbe.com/bigsave26/)

##### জুলাই 16, 2026

### [প্রোমো কোডঃ BIGSAVE26 ব্যবহার করে উপভোগ করুন সর্বোচ্চ ২,৮৯৯ টাকা (৪%) ছাড়!](https://trucklagbe.com/bigsave26/)

### [Uncategorized](https://trucklagbe.com/category/uncategorized/)

[https://trucklagbe.com/rain26/](https://trucklagbe.com/rain26/)

##### জুলাই 16, 2026

### [প্রোমো কোডঃ RAIN26 ব্যবহার করে উপভোগ করুন সর্বোচ্চ ২,১৯৯ টাকা (৩%) ছাড়!](https://trucklagbe.com/rain26/)

### [Uncategorized](https://trucklagbe.com/category/uncategorized/)
